রাজনীতি

গণতন্ত্র ফেরানোর দাবির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সরকার যদি সুষ্ঠু নির্বাচনের গণদাবি উপেক্ষা করে তাহলে বিএনপির গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গরবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের পতনের মহালগ্ন উপস্থিত হয়েছে। আর কোনো উপায় নেই তাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে। পরশুদিন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে দাপট থাকলেও তার চেহারায় ছিল অন্যমনস্কতা ও দুশ্চিন্তার ছাপ।

রিজভী অভিযোগ করেন, ‘পতনের আতঙ্ক’ থেকেই সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর ধরপাকড় করে ‘দমনপীড়ন’ চালাচ্ছে।

তিনি বলেন, আমি সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি এবং যে সমস্ত নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন, বিএনপিকে নির্বাচনে আনার কোনো উদ্যোগ তারা নেবেন না। খালেদা জিয়ার মুক্তির বিষয়েও সরকারের করার কিছু নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ