রাজনীতি

৬৫/৭০টি আসন শরীকদের জন্য ছাড়া হতে পারে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট আর মহাজোট শরীকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে জমে উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন আলোচনা চলছে— যা পূর্ণাঙ্গ রূপ নেবে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে।

বর্তমান সংসদে ১৪ দলীয় জোটের শরীকদের ১৫ জন নির্বাচিত সদস্য রয়েছেন। আর বিরোধী দল জাতীয় পার্টি, যেটি আবার ক্ষমতাসীন আওয়ামী লীগের মহাজোটেরও শরীক তাদের রয়েছে ৩৪ জন নির্বাচিত সংসদ সদস্য।

১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, এবার তারা দ্বিগুণ সংখ্যক আসন চাইবেন— এরইমধ্যে তারা তা আওয়ামী লীগকে জানিয়েও রেখেছে এবং জানান নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক, জাসদ (একাংশ)।

আগামী নির্বাচনে আসন বণ্টনের বিষয়টি ১৪ দলের নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক থেকেই চূড়ান্ত হবে বলে মনে করছেন শরিক নেতারা।

একাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট শরীকরা বর্তমান আসনের চেয়ে দ্বিগুণ আসন চাইছেন।

শরীক নেতারা বলেন, জোটের মূল দল আওয়ামী লীগের কাছে তারা ন্যায্য আসন চান। এরইমধ্যে সেসব আসনের তালিকা আওয়ামী লীগের কাছে দেয়া হয়েছে।

এদিকে, ৬৫/৭০টি আসন শরীকদের জন্য ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

জোটের আকার বৃদ্ধি, আসন নিয়ে চলছে কথাবর্তা— অক্টোবরের প্রথম সপ্তাহে যা চূড়ান্ত রূপ নেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ