বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজের জন্য নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে আদালত বসানোর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুই দফা সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান- পুরোনো কেন্দ্রীয় কারাগারে আদালত বসানোর প্রতিবাদে ৮ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ। ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত সারাদেশে মানববন্ধন, ঢাকায় এ মানববন্ধন হবে জাতীয় প্রেসক্লাবের সামনে। আর ১২ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে দুই ঘণ্টা প্রতীকী অনশন করা হবে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: