রাজনীতি

খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যার চেষ্টায় সরকার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেআইনিভাবে খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার তাকে হত্যা করার হীন চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন করতেই এ ধরনের আচরণ। সরকারকে একদিন জবাবদিহি করতে হবে।

সরকারের নীল নকশা বাস্তবায়ন করতেই খালেদা জিয়ার সঙ্গে এধরনের আচরণ করা হচ্ছে— এ অভিযোগ করে তিনি বলেন, এসবের জন্য সরকারকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাড়াঁতে হবে।

বিএনপি নেত্রীর সঙ্গে দলের নেতাদের দেখা করাসহ সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও জানান বিএনপির এ নেতা।

এদিকে, কারাগারে আদালত বসানো নতুন নয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বরাত দিয়ে কারাগারে আদালত বসানো নতুন কিছু নয়— উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোর্ট মার্শাল আর রাজনৈতিক মামলা এক জিনিস নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ