রাজনীতি

দলীয় শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

দলীয় শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তি দেয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল ৮টায় কমলাপুর রেল স্টেশন থেকে নীলসাগর আন্তঃনগর রেলযোগে নীলফামারী অভিমুখে উত্তরবঙ্গ সফরকালে এ কথা বলেন তিনি।

কমলাপুর স্টেশন থেকে রওনা হওয়ার আগে কাদের সাংবাদিকদের বলেন, এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্যই এই সফর।

কাদের বলেন, সামনে নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। প্রস্তুতি সেভাবেই নিতে হবে। অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা নিরসন করা হবে। আমাদের এই যাত্রা তৃণমূল নেতাকর্মীদের চাঙা করবে।

ওবায়দুল কাদের জানান, এই ট্রেন যাত্রার মতো নৌ ও সড়ক পথেও অচিরেই তাদের সফর হবে। আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চ যোগে নির্বাচনী সফর করব আমরা। এরপর বাই রোডে আমাদের চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ যাওয়ার কথা রয়েছে।

এ সময় আশা প্রকাশ করে বলেন, তৃণমূলের মানুষ যাতে বিএনপি-জামাতের গুজবের রাজনীতির বিষয়ে বিষয়ে সচেতন হয়, সে বিষয়ে দলের এই সাংগঠিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেলযাত্রা কর্মসূচিতে জাহাঙ্গীর কবির নানক এমপি, ড. হাছান মাহমুদ এমপি, অসীম কুমার উকিল, আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওবায়দুল কাদের এমপির সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি যাত্রাপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেল স্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ