জাতীয় ঐক্য ছাড়া সরকারের পতন সম্ভব নয় জানিয়ে বৃহত্তর ঐক্য গঠনের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কিছুটা ছাড় দিয়ে হলেও সকল রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য গঠন এখন খুবই জরুরি। সরকার পালানোর পথ খুঁজছে বলেই বিএনপিকে মরিয়া হয়ে দমনের চেষ্টা করছে।
বিএনপিকে ছাড়া এদেশে কোন নির্বাচন হলে তা জনগণ মেনে নিবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন-খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী যে ধরনের মন্তব্য করছেন তা অত্যন্ত অমানবিক।
জাতীয় ঐক্য ছাড়া এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব নয় উল্লেখ করে, বৃহত্তর ঐক্য গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলেও জানান তিনি।
পালানোর পথ হিসেবেই বিএনপিকে দমনে সরকার মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, অংশগ্রহণমূলক কোন নির্বাচন না হলে জনগণ তা মেনে নেবে না।
বিএনপি নেত্রীর মুক্তির প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।