রাজনীতি

যাত্রীদের কোনো ভোগান্তি হয়নি

নির্বাচন থেকে পালানোর চেষ্টা করছে বিএনপি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আসন্ন নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।

সকালের সংবাদ সম্মেলনে ট্রেনের যাত্রীদের ভোগান্তি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ কোনো দুর্ভোগ পোহায়নি। লাখ লাখ মানুষ জনসভায় যোগ দিয়েছে। বরং এই ধরনের ট্রেনযাত্রা বিএনপি করলে অনেক বিশৃঙ্খলা হতো।

ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে প্রচারণা শেষে বোবরবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

কাদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। এখন নির্বাচন থেকে পালানোর জন্য দলের নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি বলেন, দেশে-বিদেশে বসে আবারো সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করা হচ্ছে।

যাত্রাপথে ১৭টি পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের।

কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এই ট্রেনযাত্রা দেখে তারা (বিএনপি) বুঝে ফেলেছে জনগণের ভোটে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই।

নির্বাচনের পৌনে দুই মাস আগে দেশের কোথাও অশান্তি বা অস্থিরতা নেই উল্লেখ করে কাদের বলেন, অশান্তি, বিষেদাগার রয়েছে বিরোধীপক্ষের মধ্যে।

ট্রেন যাত্রায় আওয়ামী লীগ সফল মন্তব্য করে তিনি বলেন, মানুষের এতো উচ্ছ্বাস, আনন্দ প্রমাণ করে শেখ হাসিনার প্রতি তাদের আস্থা রয়েছে।

এর আগে শনিবার সকালে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় নীলফামারীর চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস।

ট্রেনটিতে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের একাধিক সাংসদ ও কেন্দ্রীয় নেতা ছিলেন। ‘নির্বাচনী যাত্রা’ নামের এই সফরের লক্ষ্য দলীয় নেতা-কর্মীদের চাঙা করা ও সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা।

নীলসাগর এক্সপ্রেসটি শনিবার সকাল আটটার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায়। এটির নীলফামারী পৌঁছার কথা ছিল বিকেল ৪টা ৫৫ মিনিটে। কিন্তু ট্রেনটি রাত ৯টা ৫৬ মিনিটে নীলফামারী পৌঁছায়।

ঢাকা থেকে চিলাহাটি যাত্রায় আওয়ামী লীগ নেতারা ১৭টি পথসভায় বক্তব্য দেন। কোথাও ট্রেন থেকে নেমে মঞ্চে বক্তৃতা করেন তারা। আবার কোথাও স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে ওবায়দুল কাদের বক্তৃতা দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ