রাজনীতি

নির্বাচনী যাত্রার নামে জনগণকে দুর্ভোগে ফেলেছেন কাদের: রিজভী

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

নির্বাচনী যাত্রার নামে মানুষকে দুর্ভোগে ফেলে কষ্ট দিয়ে আওয়াম লীগ সাধারণ সম্পাদকসহ নেতারা ট্রেন যাত্রা করেছেন –অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী আরো বলেন-খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে নিঃশেষ করতেই সরকার মরিয়া হয়ে উঠেছে।

বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র করছে বলেও সমালোচনা করেন তিনি।

রিজভী হুঁশিয়ারি দেন- সরকারের ভিত নড়ে গেছে খুব শিগগিরি জনগণই সরকারকে বিদায় জানাবে।

সরকার দলীয় নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নিষ্ঠুর রসিকতা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

গতকাল আন্তঃনগর নীলসাগর ট্রেনে করে মন্ত্রী, সাংসদ ও দায়িত্বশীল নেতারা নির্বাচনী যাত্রা পথে নামেন। এতে তারা মনে করেন পথে যেমন সাড়া ফেলেছে। তবে তেমনি দুর্ভোগের শিকার হন অন্য যাত্রীরা।

নীলসাগর এক্সপ্রেসটি ঢাকার কমলাপুর থেকে নীলফামারী পৌঁছানোর কথাছিল ৪টা ৫৫ মিনিটে। গতকাল সকাল ৮টার দিকে ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে রাত ৯টা ৫৬ মিনিটে নীলফামারী পৌঁছায়। নীলফামারী পর্যন্ত মোট বিলম্ব হয় ৫ ঘণ্টা ১ মিনিট।

কমলাপুর থেকে গতকাল ছেড়ে যাওয়া ট্রেনটিতে আসনসংখ্যা ছিল ৯০০। কমলাপুর থেকে টিকিট বিক্রি হয় ৭১৫টি। এর মধ্যে আওয়ামী লীগের আসন ৮৪টি। এই ট্রেনযাত্রার জন্য ৪৮ আসনের একটি বাড়তি শীততাপনিয়ন্ত্রিত কামরা যোগ করা হয়। এর বাইরে ৩৬টি এসি চেয়ার আসনের টিকিট কাটা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

দিনাজপুর ও নীলফামারীর পথে আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে নীলসাগর এক্সপ্রেসটি সবচেয়ে ভালো ও জনপ্রিয়। ঢাকা থেকে চিলাহাটির মাঝখানে ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতি আছে ১৬টি স্থানে। কিন্তু গতকাল আওয়ামী লীগের নেতারা নাটোরের নলডাঙ্গা ও নওগাঁর আত্রাইয়ে অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে সমাবেশ করেন। এর বাইরে ১৬টি নির্ধারিত যাত্রাবিরতির স্থানের ১২টি স্থানে পথসভা হয়। কোথাও ট্রেন থেকে নেমে মঞ্চে বক্তৃতা করেন নেতারা। কোথাও স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে বক্তৃতা করেন ওবায়দুল কাদের। প্রতিটি পথসভা থেকেই নেতা-কর্মীরা ট্রেনে উঠতে থাকলে উপচে পড়া ভিড় হয়। নিষিদ্ধ হলেও ঝুঁকি নিয়ে নেতা-কর্মীরা ছাদে চড়েন।

রোববার সকালের সংবাদ সম্মেলনে ট্রেনের যাত্রীদের ভোগান্তি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ কোনো দুর্ভোগ পোহায়নি। লাখ লাখ মানুষ জনসভায় যোগ দিয়েছে। বরং এই ধরনের ট্রেনযাত্রা বিএনপি করলে অনেক বিশৃঙ্খলা হতো।

ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে প্রচারণা শেষে সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ