রাজনীতি

তফসিলের আগে সরকারের পদত্যাগ দাবি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য অসুস্থ হওয়া সত্ত্বেও খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলঅম আলমগীর বলেন, বিএনপি দাবি মেনে তফসিল ঘোষণার আগে সরকারকে পদত্যাগ করতে হবে— না হলে তফসিল ঘোষণা মেনে নেয়া হবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি তিনি।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দলের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়। নির্বাচনে কারচুপি করার ষড়যন্ত্রের অংশ খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আন্দোলনে বাধা দেয়ার জন্য বিরোধীদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

তফসিল ঘোষণার আগে সরকারকে পদত্যাগের দাবির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব নির্বাচন কমিশনের পুনঃগঠনের দাবি জানান।

বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিলেই বোঝা যাবে সরকার সুষ্ঠু নির্বাচন চায়।

বৃহত্তর ঐক্য গড়ে তুলে সরকার পতনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ