রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে প্রতীকী অনশন

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে দুই ঘণ্টা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন দলের নেতা-কর্মীরা।

এছাড়াও সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে এই কর্মসূচি পালনের কথা জানান নেতারা।

বুধবার সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হয়। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি সম্বলিত ব্যানার এবং বিএনপিনেত্রীর বড় বড় ছবি নিয়ে নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। বেলা ১২টার পর তারা অনশন শেষ হয়।

এ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, আতাউর রহমান ঢালীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও এ অনশনে অংশ নেন।

সকাল থেকেই এ কর্মসূচি ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেইটের বাইরে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়।

গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীক অনশন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

এর আগে গত ৯ জুলাই মহানগর নাট্যমঞ্চে সাত ঘণ্টা এবং ১৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে তিন ঘণ্টার প্রতীক অনশনে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ