রাজনীতি

নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিশেষ সফরে নিউইয়র্ক গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সঙ্গে রয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন তারা।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট-৫৮৫ এ নিউইয়র্ক যান তারা।

কয়েক মাস ধরে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। এর মধ্যে গত মার্চ মাসে জাতিসংঘকে একটি চিঠি দেয় দলটি। মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সংস্থাটিকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এরপর কমনওয়েলথ সম্মেলন চলাকালে 'বাংলাদেশের চলমান বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি, খালেদা জিয়ার জামিন না হওয়া'র বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সদস্য দেশগুলোকে চিঠি দেয় বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ