আগামী নির্বাচনকে ঘিরে কোনো ধরনের আন্দোলনের কাছে সরকার মাথা নত করবে না- এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক পরিবহনের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন- সংবিধান অনুযায়ী সময়মত নির্বাচন হবে।
বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের মুখেও নৌকারই বিজয় হবে।
সংসদে সড়ক পরিবহন বিল উঠবে এ কথা জানিয়ে কাদের বলেন- সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: