আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে নির্বাচনকালীন সরকার গঠনসহ ৫ দফা দাবি ঘোষণা করেছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া।
রাজনৈতিক অঙ্গনের দুই প্রবীণ নেতা ড. কামাল হোসেন ও ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠনের মধ্য দিয়ে এ দাবি ঘোষণার আসলো।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ৫ দফা দাবি ও ৯টি লক্ষ্য পাঠ করেন।
এ সময় যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন না।
বৃহত্তর জাতীয় ঐক্যের’ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন ‘বৃহত্তর ঐক্য’ প্রক্রিয়ায় ‘স্বাধীনতার পক্ষের সব শক্তিকে’ যুক্ত হওয়ার আহ্বান জানান।
ড. কামাল বলেন, আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ঐক্য করার আহ্বান জানাচ্ছি। দেশে ‘প্রকৃত গণতন্ত্র’ ফিরিয়ে আনার জন্য সবাইকে পাহারা দিতে হবে, যেন কেউ কালো টাকার প্রভাব খাটাতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আা স ম আাব্দুর রব, নাগরিক ঐক্যের আাহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আাব্দুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সদস্য সচিব আা ব ম মোস্তফা আামিন, বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক চৌধুরী ওমর ফারুক প্রমুখ।
সংবাদ সম্মেলনে ‘বৃহত্তর ঐক্যে’র পাঁচ দফা দাবি ও নয় দফা লক্ষ্য পাঠ করে শোনান মাহমুদুর রহমান মান্না।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া ও ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সম্প্রতি এক হয়ে কাজ করার ঘোষণা দেয়।