রাজনীতি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করলেন বিএনপি নেতারা

ফখরুল ইসলাম আলমগীর
ফখরুল ইসলাম আলমগীর

জাতিসংঘের রাজনীতি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপি নেতারা।

জাতীয় নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু করেছে তারা।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদ জানিয়েছে জাতিসংঘ।

ওয়াশিংটনের বৈঠক সম্পর্কে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়। বিএনপির মহাসচিবের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের বৈঠকটি তারই অংশ।

তবে বিএনপির নেতাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈঠক সম্পর্কে যুক্তরাষ্ট্রের ওই মুখপাত্র বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় বিএনপির নেতাদের ওপর সরকারের দমন-পীড়ন বেড়ে যাওয়া, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়াসহ সরকারের নিপীড়নমূলক আচরণের নানান দৃষ্টান্ত তারা তুলে ধরেছেন। সরকার রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতির কীভাবে অবনতি ঘটিয়েছে সেটও তারা অবগত করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর এবং ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক ছাড়া যুক্তরাষ্ট্রের রাজধানীতে শুক্রবার একটি প্রাতরাশ বৈঠক করেন বিএনপির নেতারা।

এতে বেশ কিছু গবেষণা ও মানবাধিকার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসব সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রুকিংস ইনস্টিটিউশন, কাউন্সিল ফর ফরেন রিলেশনস, উইলসন সেন্টার, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন (এনডিআই), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইউএস চেম্বার অব কমার্স, ফ্রিডম হাউস, হিউম্যান রাইটস ওয়াচ।

জাতিসংঘ সদর দপ্তর, মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা এবং ওয়াশিংটনের প্রাতরাশ বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর যোগ দেন মির্জা ফখরুলের সঙ্গে। যুক্তরাষ্ট্র সফর শেষে বিএনপির মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি গতকাল লন্ডনে পৌঁছেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ