মানবাধিকার রক্ষা, সুশাসন নিশ্চিত ও সংবিধান অনুযায়ী দেশ শাসনের বিষয়টি নিশ্চিত করতে নাগরিকদের সচেতন হওয়ার ওপর জোর দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
খুলনায় জনসভায় অংশ নিতে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় যশোর প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, সরকার জনগণের সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে তাহলে দেশের নাগরিকদেরই মালিকের ভূমিকায় আসতে হবে এবং সরকারকে সেটা বুঝিয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, দেশব্যাপী বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য তারা বের হয়েছেন।
এটি কোনো দলীয় লক্ষ্য নয়, সংবিধানে দেওয়া অধিকারের জন্যই তারা ঐক্য গড়ে তুলতে চান বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: