রাজনীতি

জাতীয় পার্টির লক্ষ্য ক্ষমতায় যাওয়া: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

সুষ্ঠু নির্বাচন হলে মানুষ জাতীয় পার্টিকে ভোট দিবে— এবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিড়ি আর হবে না-- মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এসময় এরশাদ বলেন, আগামীতে জাতীয় পার্টির লক্ষ্য ক্ষমতায় যাওয়া।

রাজধানীতে দলটির আধুনিক তথ্য- প্রযুক্তি নির্ভর নির্বাচনী ক্যাম্পেইনের উদ্বোধন করে এরশাদ এমন মন্তব্য করেন।

দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে আগামী নির্বাচনে ৩০০ আসনের জন্য জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

জাপা চেয়ারম্যানের নামে দায়ের করা মামলা প্রত্যাহার না করায় আওয়ামী লীগ - বিএনপি'র সমালোচনাও করেন তিনি।

আগামীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানামুখী নির্বাচনীর প্রচার-প্রচারণা শুরু করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। তারই ধারাবাহিকতায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সিটিতে দুই দিনের ডিজিটাল নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে দলটি।

মঙ্গলবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এতে দলের প্রেসিডিয়াম সদস্যসহ সিনিয়র নেতা- কর্মীরা অংশ নেন।

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাতীয় পার্টি তথ্য-প্রযুক্তি নির্ভর এই প্রচারণা শুরু করেছে। এ জন্য দলের নেতা-কর্মীদের সংগঠিত হবারও নির্দেশ দেন এরশাদ।

মামলা দিয়ে জাপা চেয়ারম্যানকে দমিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ তার।

বিএনপি- আওয়ামী লীগ নিজেদের মামলা প্রত্যাহার করলেও এরশাদের মামলার প্রত্যাহার না করায় তাদের সমালোচনা করেন তিনি।

নির্বাচনে কারচুপির মাধ্যমে কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করতে দলের নেতা- কর্মীদের নির্দেশ দিয়েছেন জাপা চেয়ারম্যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ