রাজনীতি

অন্তর্জ্বালা মেটানোর জন্য লেখা এসকে সিনহার বই :কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার লেখা বই মনগড়া---এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় না থাকার অন্তর্জ্বালা মেটানোর জন্য তিনি এসব কথা বলছেন।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি আন্দোলনের নামে দেশে-বিদেশে নাশকতার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি-জামাত সহিংসতা ও নাশকতা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

আর জনমত যার পক্ষে সেই আওয়ামী লীগের মনোনয়ন পাবে বলেও জানান তিনি।

কাদের বলেন, তিনি (বিচারপতি সিনহা) সাবেক হয়ে গেছেন। সাবেক হওয়ার অন্তর্জ্বালা আছে। কী পরিস্থিতিতে সাবেক হয়েছেন তা সবাই জানে। বই লিখে মনগড়া কথা বলবেন বিদেশে বসে, সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে?”

বইয়ে এসকে সিনহার লিখেছেন, ‘বাধ্য হয়ে’ দেশ ছাড়ার সময় তিনি ভেবেছিলেন, আদালতে তার অনুপস্থিতি আর অবকাশের মধ্যে পরিস্থিতি থিতিয়ে আসবে, সুবিবেচনার উদয় হবে। কিন্তু শেষ পর্যন্ত পরিবার ও স্বজনরা ‘হুমকির’মুখে পড়লে বিদেশ থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেয়ার কথা লিখেছেন তিনি।

এসব অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, এখন বইতে যা লিখেছেন তখন তা বলার সৎ সাহস একজন বিচারপতির কেন ছিল না? এখন বিদায় নিয়ে কেন পুরানো কথা নতুন করে বলছেন যা খুশি তাই বলছেন।

ক্ষমতা হারালে অনেক রকম ‘অন্তর্জালা’তৈরি হয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি যদি সত্যই বলতেন, তাহলে যখন প্রধান বিচারপতি ছিলেন তখন বললেন না কেন? সত্য কথা দেশের জনগণের মাঝে এসে বললেন না কেন? এখন বিদেশে বসে আপন মনে ভুতুড়ে কথা ছাপছেন। এটা আমাদের ও দেশের মানুষের বিশ্বাস করতে হবে।

এদিকে,আরেকটি অনুষ্ঠানে জনসমর্থন হারিয়ে বিএনপি এখন ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের নামে বিভিন্ন সভা-সমাবেশে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

সকালে গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনী প্রক্রিয়ার মাধ্যমেই মুক্ত করতে হবে অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে।

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার ক্ষমতা সরকারের নেই বলে জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন হানিফ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ