রাজনীতি

নৌকা প্রতীক ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছাবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আমাদের সরকারের উন্নয়নেই নৌকা ভাসতে ভাসতে আগামী ডিসেম্বরে বিজয়ের বন্দরে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে ৩য় দফা নির্বাচনী যাত্রায় ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তৃতীয় দফা নির্বাচনী যাত্রায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো। আমাদের নেতাকর্মীদের মধ্যে কোথাও বিবাদ-কলহ থাকলে তা মিটিয়ে একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেয়া হবে।

যাদের অপকর্মের কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তারা মনোনয়ন পাবেন না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এবার সড়কযাত্রার মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ।

সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয় থেকে এই সফর শুরু হয়। চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারে গিয়ে শেষ হবে এই সড়কযাত্রা। আর সফরকালে বিভিন্ন স্থানে ১০টি পথসভা, জনসভা, কর্মীসভা এবং সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ।

যাত্রার শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন— পথসভায় দলের নেতাকর্মীদের মধ্যের দ্বন্দ্ব নিরসনের নির্দেশনা দেয়া।

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করলে স্বাগতম। কিন্তু অশান্তি সৃষ্টি করলে উদ্ধুদ্ধ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এ পথসভা আওয়ামী লীগের।

গত ৩০ আগস্ট আকাশ পথে ঢাকা থেকে সিলেটে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী যাত্রা। এরপর ৮ সেপ্টেম্বর ট্রেনযোগে নীলফামারীর পথে দ্বিতীয় দফায় আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা হয়। এবারের যাত্রা শেষ হবে ২৪ সেপ্টেম্বর।

তৃতীয় দফা যাত্রার প্রথম দিন শনিবার কুমিল্লার ইলিয়টগঞ্জ স্কুল মাঠ, কুমিল্লা টাউন হল মাঠ, এইচ জে পাইলট হাইস্কুল মাঠ, চৌদ্দগ্রাম, ফেনী ট্রাংক রোড জিরো পয়েন্ট, সীতাকুণ্ডু হাই স্কুল মাঠ এলাকায় পথসভা নির্ধারিত রয়েছে।

দ্বিতীয় দিন রোববার চট্টগ্রামের শিকলবাহা ক্রসিং, এস আর স্কয়ার কর্ণফুলী, মেহেরুন্নেসা স্কুল মাঠ চুনতি লোহাগাড়া চট্টগ্রাম, চকরিয়া বাসস্ট্যান্ড চট্টগ্রাম, কক্সবাজার ঈদগাহ মাঠের সমাবেশ দিয়ে শেষ হবে এবারের নির্বাচনী যাত্রা।

এবারের যাত্রায় ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ