নির্বাচনে প্রার্থী হবেন অসুবিধা নেই কিন্তু অসুস্থ প্রতিযোগিতা করবেন না— আমাদের আসল প্রতিপক্ষ বিএনপি- জামাত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি-জামাতকে আক্রমণ না করে চা দোকানে বসে নিজেরা দলীয় বিবাদ করবেন এটা চলবে না।
শনিবার কুমিল্লার ইলিয়টগঞ্জে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে পথসভায় নি এসব কথা বলেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এছাড়াও দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ও বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন দলীয় সাধারণ সম্পাদক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: