কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ থেকে।
শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চের এ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলের নেতারা যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। সমাবেশের শুরুতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষ সুশাসন দেখতে চায়। একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ নিশ্চিত করতে চায়।
জনগণ কার্যকর গণতন্ত্র ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে সুশাসন দেখতে চায়।
তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে, জনগণ সব ক্ষমতার মালিক। তবে আজকে দেশের মানুষ ভোটের অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: