রাজনীতি

যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়া একটি সাম্প্রদায়িক জোট: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া একটি সাম্প্রদায়িক জোট, জনগণ তাদের গ্রহণ করবে না— এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে রোড শোর প্রথম সমাবেশে এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে জয়ী করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিকেলে কক্সবাজারে জনসভার মাধ্যমে রোড শো শেষ হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সফরের অংশ হিসেবে সকালে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পথসভায় এ কথা বলেন তিনি।

সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করে চট্টগ্রাম থেকে কক্সবাজার রোড শো শুরু করেন দলের নেতাকর্মীরা। বহরটি আনোয়ারা কর্ণফুলী থানা এলাকায় গিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সমাবেশে করেছে।

এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা এখন ঐক্য প্রক্রিয়ায় যোগ দিয়েছে।

ঢাকায় বড় কোনো সমাবেশ করার যোগ্যতা বিএনপির নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নতুন ঐক্যকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব জাতিসংঘের মহাসচিব দাওয়াত করেছে বলে জনগণের সঙ্গে মিথ্যাচার করেছেন— এর মধ্যদিয়ে বিএনপি একটি ভুয়া দল হিসেবে পরিগণিত হয়েছে।

এমন দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার কথা বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ