বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবির বাস্তবায়ন ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো ঐক্য হবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন দলের নেতারা জাতীয় ঐক্যকে সাম্প্রদায়িক বলে যে আখ্যা দিয়েছেন তা নিয়েও সমালোচনা করেন রিজভী।
আওয়ামী লীগ অতীতে যা করেছে তা ভুলে গেছে— জাতীয় বৃহত্তরও যে ঐক্য প্রক্রিয়া চলছে তা সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগ সরকারি টাকায় সফরের নামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: