জাতীয় ঐক্যকে ‘জগাখিচুড়ি মার্কা ঐক্য’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আওয়ামী লীগের সড়কযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন ও ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠা এমন জগাখিচুড়ি মার্কা ঐক্য টিকবে বলে আমার বিশ্বাস হয় না বলে জানান তিনি।
কলাতলীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, গণফোরাম নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে বাদ দিয়ে দেশে কোনো জাতীয় ঐক্য হবে না।
গতকাল সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে রোড শোর প্রথম সমাবেশে যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া একটি সাম্প্রদায়িক জোট, জনগণ তাদের গ্রহণ করবে না— এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের রেলযাত্রা, সড়কযাত্রার চিত্র তুলে ধরে- সেখানে জনস্রোত দেখে বিএনপি হতাশ হয়ে পড়েছে জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগের এনিয়ে কোন মাথাব্যাথা নেই।