রাজনীতি

জাতীয় ঐক্যকে ভয় পাচ্ছে সরকার: বিএনপি

ড. খন্দকার মোশাররফ হোসেন
ড. খন্দকার মোশাররফ হোসেন

জাতীয় ঐক্যকে ভয় পেয়ে সরকার বিভ্রান্তিকর কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য ঐক্যের দেয়া শর্তগুলো মেনে নিলে আওয়ামী লীগকে এ ঐক্যে আহবান জানানো হবে।

সোমবার রাজধানীতে আয়োজিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকার সাধারণ মানুষের ওপর আস্থা হারিয়েছে বলেই জাতীয় ঐক্যকে ভয় পাচ্ছে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন সম্পূর্ণ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, বিচার বিভাগকে সরকার কিভাবে কুক্ষিগত করছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বইটি তারই প্রমাণ।

আগামী ২৭ সেম্পেম্বর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ