রাজনীতি

খালেদা জিয়াকে মাইনাস করতে মাঠে নেমেছে বিএনপি

মোঃ নাসিম
মোঃ নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করতে ভাড়া করা জনবিচ্ছিন্ন নেতাদের নিয়ে বিএনপি মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোঃ নাসিম। সোমবার সকালে ধানমন্ডিতে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মোঃ নাসিম বলেন, সন্ত্রাস, দুর্নীতি আর হাওয়া ভবন পুনঃপ্রতিষ্ঠা করতেই জাতীয় ঐক্যের নাটক মঞ্চস্থ হয়েছে। যখন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সন্নিকটে তখন জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে তড়িঘড়ি করে এ আয়োজন।

গত শনিবার জাতীয় ঐক্যের সমাবেশের সমালোচনা করে তিনি বলেন, এক এগারোর কুশীলবরা আবারো এক হয়েছে। বিএনপি দলছুট রাজনীতিবিদদের ভাড়া করেছে।

ড. কামাল হোসেনের নাম উল্লেখ না করে মোঃ নাসিম বলেন, যিনি আইনের শাসনের কথা বলেন, তিনিই এখন দুর্নীতিবাজ সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করতে চান।

নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি আরো বলেন, যারা অশুভ চিন্তা নিয়ে কাজটি করছেন তাতে লাভ হবে না।

আগামী ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সমাবেশের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ