বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগত কোনো আপত্তি নেই—জানিয়ে ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার লিস্ট নিরপেক্ষভাবে করতে সরকারকে পূর্বশর্ত। রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সরকারকে বিপদে ফেলে বিএনপিকে মাঠে নামার সুযোগ সৃষ্টি করার জন্য বিরোধী রাজনৈতিক জোট গঠন করা হচ্ছে—এমন সমালোচনার জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তৈরি এ জোটে সরকারও আসতে পারে।
গণফোরামের সভাপতি আরো বলেন, বর্তমান সংবিধানিক কাঠামো ও ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে যোগদান করতে তারা নীতিগতভাবে রাজি।
এটি শুধুই তার দলের অবস্থান—এ কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নবগঠিত জোটের শরীকদের সঙ্গে কোনো কথা হয়নি।
তারা আইন মেনে চলবে। আর রীতিনীতি না মেনে কোনো কিছু করার প্রমাণ মিললে নির্বাচন বাতিল করার জন্য কোর্টে যাওয়ার কথা জানান ড. কামাল।
বিরোধী রাজনৈতিক জোট গঠনের বিষয়ে তিনি বলেন, এটি নির্বাচনী জোট নয়। অবিধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে তারা একজোট।
এছাড়া যারা সরকারে থাকবে, নির্বাচন নিরপেক্ষ করতে তাদের দায়িত্ব নেয়ার কথা বলেন ড. কামাল।