রাজনীতি

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী শনিবার ১৪ দলের সমাবেশ বিএনপির পাল্টা কর্মসূচি নয়— আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলির সভা শেষে সাংবদিকদের এ কথা বলেন তিনি।

তিন আরও বলেন, কেন আমরা সংঘাত করবো, আমরা তো ক্ষমতায় আছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করবো না। নিবার্চন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে। যদি নৈরাজ্য, নাশকতা হয়, আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। দাঁতভাঙ্গা জবাব দেবে জনগণ।

ওবায়দুল কাদের জানান, ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ সারা দেশে গণসংযোগ করবো। রাস্তা অবরোধ করে, বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। জনগণের দুর্ভোগ কিছুতেই হতে দেবো না। লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি ধামকি দেবেন, আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, তা হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ