নির্বাচন এলে কিছু সুবিধাবাদী দল চক্রান্ত শুরু করে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আয়োজিত সমাবেশে এ কথা বলনে তিনি।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেয়া নয়, নির্বাচন বানচাল করাই ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য।
সমাবেশ শেষে জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ চালান নেতারা।
এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেন তারা।
এদিকে, রাজধানীর মিরপুরেও হয়েছে দলের জনসংযোগ।
ওই সমাবেশে হানিফ জানান, আইনী প্রক্রিয়া ছাড়া খালদো জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: