সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে আর এ নিয়ে কোনো দফা দিয়ে লাভ হবে না—বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শহাবাগে আয়োজিত সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধ সতর্ক থাকতে আর নৌকার পক্ষে ভোট চাইতে আওয়ামী লীগ জনসংযোগ কর্মসূচি চতুর্থ দিনের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যাদের জনসম্পৃক্ততা নেই— শুধু ষড়যন্ত্রই যাদের পুঁজি বিএনপি এখন তাদের সঙ্গে হাত মিলিয়েছে।
পরে শাহবাগ এলাকায় গণসংযোগ চালান দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: