রাজনীতি

সরকার গায়েবি মামলায় পথ ধরেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার গায়েবি মামলা দিচ্ছে— এ অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন-২০০৯ থেকে এখন পর্যন্ত বিএনপির ২৫ লাখের ওপরে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সরকারের এই জুলুম নির্যাতন জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দায়ের করা গায়েবী মামলায় উদ্বেগ প্রকাশ করেন।

এতে উপস্থিত বিএনপির অন্য নেতারা অভিযোগ করেছেন-সরকার আবারো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।

গত পহেলা সেপ্টেম্বর এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন মামলাসহ নেতাকর্মীদের গুম হওয়ার একটা পরিসংখ্যান তুলে ধরেন বিএনপি মহাসচিব।

নির্বাচন থেকে বিএনপিকে বাইরে রাখতেই সরকার এই গায়েবি মামলার পথ বেছে নিয়েছে এ হুঁশিয়ারি দিয়ে সরকারের এই জুলুম নির্যাতন কঠোর হাতে প্রতিহত করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা বলেন-সরকার বিএনপিকে ভয় পাচ্ছে বলেই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার পথ বেছে নিয়েছে।

২০১৪ সালের মত ফাঁকা মাঠে এবার আর সরকারকে গোল দিতে দেয়া হবে না জানিয়ে এর বিরুদ্ধে আইনি লড়াই করা হবে বলেও জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ