রাজনীতি

চাঁদাবাজদের কোনোভাবেই মনোনয়ন নয়: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

দেশে কোনো রাজনৈতিক সংকট নেই— সংকটে রয়েছে শুধু বিএনপি এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন বানচালের সাধ্য কারো নেই যথাসময়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

শনিবার সকালে পুরান ঢাকার চকবাজারে দলের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি নয় বছরে আন্দোলন করতে পারেনি আর একমাসে সরকার পতনের আন্দোলন করবে এটি বিশ্বাসযোগ্য নয়। বড়জোর তারা আবার আগুন সন্ত্রাসের ঘৃন্য পথ বেছে নিতে পারে, সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, একে অপরের বিরুদ্ধে বিষদগার করা যাবে না।

তিনি জানান, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার করতে হবে-আর চাঁদাবাজদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না।

ভোট প্রার্থণা করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সপক্ষ শক্তিকে আবারো ক্ষমতায় আনতে, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কাকে জয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ