রাজনীতি

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, রায়ে ন্যায়বিচার প্রত্যাশা

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে ন্যায়বিচার প্রত্যাশা করছে আওয়ামী লীগ।

রায়ের আগে কোনো মন্তব্য করতে না চাইলেও দলটির নেতারা বলেন, তারা ন্যায় বিচারের আশায় আছেন।

মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন ভবিষ্যতের জন্য তা নজির হয়ে থাকে।

এ সময় তিনি হুঁশিয়ারি দেন, রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।

দীর্ঘ আইনি পথ পেরিয়ে অবশেষে আগামীকাল- বুধবার হতে যাচ্ছে আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সভানেত্রী ও দলের শীর্ষ নেতাদের নিশ্চিহ্ন করে দেয়ার ষড়যন্ত্র হয়েছিল তাতে করে এ মামলায় তারা ন্যায়বিচার প্রত্যাশী।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জাতির প্রত্যাশা।

রায়কে কেন্দ্র করে বিএনপি-জামাত জোট কোনো নাশকতা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ