রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : রায় নিয়ে সংশয়ে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি অভিযোগ করেন, এ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি।

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রধান আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় এ মামলার রায় ও মামলায় বিএনপি নেতাদের জড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি মন্তব্য করে তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই বিএনপি নেতাদের এতে জড়ানো হয়েছে।

দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই উল্লেখ করে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন মির্জা ফখরুল।

আগামীদিনের রাজনীতিতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানিয়ে দেন বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, ২০০৪ সালের একুশে আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ওই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পারন। তবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহত হন দলের ২৪ জন নেতাকর্মী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ