রাজনীতি

২১শে আগস্ট গ্রেনেড হামলা

রায়ে অখুশি নয় আবার সন্তুষ্টও নয়: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়ে অখুশি নয় আবার পুরোপুরি সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রায় ঘোষণার পর সাংবাদকিদের এ কথা বলেন তিনি।

কাদের বলেন, এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের সবোর্চ্চ শাস্তি হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন।

১৯ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন, ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

বিএনপি-জামাত জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা।

হত্যাযজ্ঞের পর শুরু থেকেই তদন্ত ভিন্ন খাতে নেয়ার নানা অপচেষ্টা করা হয়। সাজানো হয় জজ মিয়া নাটক। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুনভাবে তদন্ত শুরু করে। বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর অজানা তথ্য।

তদন্তে উঠে আসে, বিএনপি-জামাত জোট সরকারের নীতিনির্ধারক পর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত এ হামলার মূল টার্গেট ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির শাসনামলের সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া এ মামলার আসামি ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ