রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা

রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন –এটা প্রত্যাখ্যান করা হলো বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যমূলক— ক্ষমতাসীন দলের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই রায় দেয়া হয়েছে। এ মামলা আইনগতভাবে মোকাবেলার পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবেলা করা হবে।

মির্জা ফখরুল বলেন, এটি একটি ফরমায়েসি রায়— সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতেই এই রায় দেয়া হয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, এই মামলায় মুফতি হান্নানকে দিয়ে জোর করে তারেক রহমানকে সম্পৃক্ত করা হয়েছে। অন্য সাক্ষীদের কেউই তারেক রহমানের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ দেননি।

রাজনৈতিক কারণে এ মামলায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছে— এই রায়ের মধ্যদিয়ে প্রমাণিত হলো, কোনো নাগরিকেরই সুষ্ঠু বিচার পাওয়ার সুযোগ নাই।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি থাকবে— পাশাপাশি আইনি লড়াইও চলবে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে: ১১ অক্টোবর ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ, ১৩ অক্টোবর ছাত্রদলের বিক্ষোভ, ১৪ অক্টোবর যুবদলের বিক্ষোভ, ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিল, ১৭ অক্টোবর মহিলা দলের মাবনবন্ধন ও ১৮ অক্টোবর সারাদেশে শ্রমিক দলের মানববন্ধন।

দেশের ইতিহাসে বর্বরোচিত ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন, ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিএনপি-জামাত জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা।

হত্যাযজ্ঞের পর শুরু থেকেই তদন্ত ভিন্ন খাতে নেয়ার নানা অপচেষ্টা করা হয়। সাজানো হয় জজ মিয়া নাটক। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুনভাবে তদন্ত শুরু করে। বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর অজানা তথ্য।

তদন্তে উঠে আসে, বিএনপি-জামাত জোট সরকারের নীতিনির্ধারক পর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত এ হামলার মূল টার্গেট ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির শাসনামলের সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া এ মামলার আসামি ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ