রাজনীতি

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ

আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টির-জাপা নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।

রোববার সকালে রাজধানীর বনানীতে জাপার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে আগামীতে রাজনৈতিক জোটের মেরুকরণে নতুন চমকের ইঙ্গিতও দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে।

ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলো নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। এই জোটের পক্ষ থেকেই সংবাদ সম্মেলনে আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।

জাপা মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।

মহাজোটে থেকে কিভাবে ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে— এমন প্রশ্নের জবাবে নতুন চমকের ইঙ্গিত দেন জাতীয় পার্টি মহাসচিব।

মহাজোটে থাকা না থাকার বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি— তবে সম্মিলিত জাতীয় জোটের কলেবর আরো বাড়ছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ