জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকার পর রাতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরীর ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফোনালাপে জাতীয় ঐক্যের নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন মাহী বি চৌধুরী।
জামাতের সঙ্গে আঁতাত করে একটি দলকে ক্ষমতায় আনার জাতীয় ঐক্যফ্রন্টের এ উদ্যোগের সঙ্গে তারা নেই বলেও মাহী জানিয়ে দেন ফোনালাপে।
জাতীয় ঐক্যফ্রন্টে আত্মপ্রকাশ ঘিরে শনিবার দিনভর রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত।
নানা নাটকীয়তার পর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে যখন বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ করেছে। ঠিক সে সময় বারিধারায় আলাদা সংবাদ সম্মেলন করেছেন বিল্পধারা সভাপতি বি চৌধুরী জাতীয় ঐক্যে না থাকার ঘোষণা দেন।
এরপর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্প ধারার যুগ্মমহাসচি মাহী বি চৌধুরীর মধ্যে একটি ফোনালাপ রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ফোনালাপে জাতীয় ঐক্যের নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন মাহী বি চৌধুরী। তবে বিষয়টিকে ষড়যন্ত্র মানতে নারাজ মান্না।
এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে মান্না কীভাবে ঘোষণাপত্র পাঠ করলেন সে বিষয়েও প্রশ্ন তুলেন মাহী।
এ সময় মাহমুদুর রহমান মান্না বিকল্প ধারা ঐক্যপ্রক্রিয়ার বাইরে থাকবে কিনা এমন প্রশ্ন তুললে মাহী বলেন, তাদেরকে ঐক্য প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে।
জামাতের সঙ্গে আঁতাত করে একটি দলকে ক্ষমতায় আনার জাতীয় ঐক্যফ্রন্টের এ উদ্যোগের সঙ্গে তারা নেই বলেও মাহী জানিয়ে দেন ফোনালাপে।