রাজনীতি

নির্বাচন বানচালে সরকারের নেয়া প্রকল্প ভেস্তে গেছে: বিএনপি

আমির খসরু মাহমুদ চৌধুরী
আমির খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্যে দিয়ে নির্বাচন বানচালের সরকারের নেয়া প্রকল্প ভেস্তে গেছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

নেতারা বলেন, নিজেদের অক্ষমতাকে ঢাকতেই প্রধানমন্ত্রী বিভ্রান্তিকর কথা বলছেন।

সোমবার রাজধানীতে আয়োজিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সোমবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়েই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়সহ বিভিন্ন মামলায় তাকে সাজা দিচ্ছে সরকার।

তিনি আরো বলেন, ঐক্যফ্রন্ট গঠন হওয়ার মধ্যে দিয়ে নির্বাচন বানচালে সরকারের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে।

এদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রধানমন্ত্রীর একগুয়েমীর কারণেই দেশে রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল হয়ে আছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ