রাজনীতি

ইসি কমিশনার মাহবুবের পদত্যাগ দাবি নাসিমের

মুহাম্মদ নাসিম
মুহাম্মদ নাসিম

নির্বাচন কমিশনের বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গর্হিত কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ১৪ দল মুখপাত্র মুহাম্মদ নাসিম।

তিনি বলেন,মাহবুব তালুকদার গর্হিত কাজ করেছেন এজন্য তার পদত্যাগ করা উচিত।

এসময় জাতীয় নির্বাচন বানচালে ওয়ান ইলেভেনের কুশীলবরা জোট গঠন করে আবারো সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের সমসাময়িক বিষয় নিয়ে বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে সভা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। বুধবার সভা শেষে তিনি এসব কথা বলেন।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম অভিযোগ করেন,দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই ওয়ান ইলেভেনের কারিগরদের নিয়ে জোট গঠন করেছে বিএনপি।

তিনি বলেন, যতোই ষড়যন্ত্র করা হোক যথাসময়েই নির্বাচন হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সভার বিষয়ে বক্তব্য রাখায় কমিশনার মাহবুব তালুকদারের সমালোচনা করে মোহাম্মদ নাসিম তার পদত্যাগেরও দাবি জানান।

আগামী ২৫ অক্টোবর ঢাকায় এবং ২৬ অক্টোবর যশোরে সমাবেশের ঘোষণাও দেন ১৪ দলের মুখপাত্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ