২০ দলীয় জোট থেকে দুইটি দলের বেরিয়ে যাওয়া নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এতে দলে কোন প্রভাব পড়বে না। বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ২০ দলীয় জোট ভাঙ্গছে না বরং ওই দুই দলের ২/১ জন নেতা সরে যাচ্ছেন- তাদের দল ২০ দলে থাকছে। ২০ দল থেকে নেতাদের বেরিয়ে যাওয়ার পেছনে বৈষয়িক স্বার্থ রয়েছে।
নির্বাচনের আগে গণমাধ্যমের মুখ বন্ধ রাখতেই সরকার সম্প্রচার নীতিমালার উদ্যোগ নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি বলেন- ডিজিটাল নিরাপত্তা আইনের পর সরকার আরেকটা ভয়ংকর আইন করতে যাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: