রাজনীতি

পথ না পেয়ে বিএনপি কামাল হোসেনকে ভাড়া করেছে: নাসিম

মো. নাসিম
মো. নাসিম

কোন পথ না পেয়ে বিএনপি এখন কামাল হোসেনের মত আর্দশহীন-দলছুট নেতাকে ভাড়া করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

বৃহস্পতিবার রাজধানীর রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে কোন ধরনের চক্রান্ত না করতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে মো. নাসিম বলেন, বিএনপিসহ ঐক্যফ্রন্টের দাবি মানা হবে না। শেখ হাসিনার অধীনেই যথাসময়ে নির্বাচন হবে।

জাতীয় ঐক্য ফ্রন্টের দাবি মানা হবে না জানিয়ে যথাসময়ে নির্বাচন হবে— উল্লেখ করে তিনি আরো বলেন, এক-এগারোর কুশীলবদের জায়গা দিয়েছে বিএনপি।

আগামী নির্বাচনে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের এ নেতা।

নবগঠিত জাতীয় ঐক্য ফ্রন্টের নানা সমালোচনা করে মো. নাসিম বলেন, কামাল হোসেনের মত দলছুট নেতাকে বিএনপি ভাড়া করেছে।

এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ