বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই— নির্বাচনে প্রার্থী হওয়া বা কোনো রাষ্ট্রীয় পদ পাওয়ার ইচ্ছেও আমার নেই জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে – এ কথা উল্লখে করে তিনি বলেন, দলীয়ভাবে বিএনপি আমাদের জোটে আছে, এটা শুধু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি জোট এর বাইরে আর কোনো সম্পর্ক নেই।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনমত গঠনকে গুরুত্ব দেয়া হচ্ছে। একটি অবাধ নির্বাচনের জন্য সব নাগরিক যেমন অবদান রাখতে পারেন সেটাই আমরা তুলে ধরবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণমাধ্যম বিষয়ক রফিকুল ইসলাম পথিক প্রমুখ।