রাজনীতি

সিলেটে আ’লীগের কর্মসূচি পালন

সিলেটে আ’লীগের কর্মসূচি পালন
সিলেটে আ’লীগের কর্মসূচি পালন

সরকারের ‘উন্নয়নের প্রচারপত্র বিলি’ করতে সিলেটে রেজিস্ট্রারি মাঠের কাছে কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে টানা দুই ঘণ্টা মিছিল করেছে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ মিছিল ও প্রচারপত্র বিলি করে কোর্ট পয়েন্ট এলাকা ত্যাগ করে।

এদিকে বেলা ২ থেকে রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে।

সরকারের ‘উন্নয়নের প্রচারপত্র বিলি কর্মসূচিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদসহ প্রমুখ নেতা ছিলেন।

সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগ সরকারের ১০ বছর মেয়াদের সকল উন্নয়নের প্রচারপত্র বিলি করতেই আমরা এখানে জড়ো হয়েছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল।

দলীয় এ কর্মসূচিতে ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো সাংঘর্ষিক হবে না— জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ।

এ সময় তিনি বলেন,ঐক্যফ্রন্টের সমাবেশের আমাদের নজর থাকবে। কোনো ধরনের উসকানিমূলক ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সিলেটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে তা প্রতিহত করা হবে।

এর আগে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সমাবেশকে সামনে রেখে বুধবার ভোরে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন।

বুধবার সকাল ৬টায় হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা। সেখান থেকে তারা হজরত শাহপরানের (রহ.) মাজারে যান।

জিয়ারতের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী প্রমুখ।

দুই মাজার জিয়ারতের সময় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।

এদিকে, সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের আগের গত ২৪ ঘণ্টায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৮ নেতা-কর্মীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। গতকাল ভোর থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলায় এসব নেতা-কর্মীকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চতি করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটের বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ ছয়জনকে আটক করে পুলিশ। কয়েস লোদীকে রাতেই ছেড়ে দেয় পুলিশ।

সিলেট নগরে ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা।

ঐক্যফ্রন্টের সমাবেশস্থলে লোক সমাগম শুরু

কোর্ট পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি শেষ হওয়ার পর ঐকফ্রন্টের সমাবেশস্থল রেজিস্ট্রারি মাঠে সমাবেশস্থলে মানুষজন আসতে শুরু করেছে। বেলা ১টার পর থেকে বিচ্ছিন্নভাবে মানুষের গন্তব্য সমাবেশের দিকে দেখা গেছে। সেখানে পুলিশ ও র্যাাবের পাহারা রয়েছে।

এর আগে কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে থাকা জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সমাবেশস্থলে গিয়ে অবস্থান নেন। নেতাদের দেখে কর্মীরাও সেখানে যাচ্ছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ