রাজনীতি

ড. কামালের পেছনে রয়েছেন তারেক: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নিজেকে নষ্ট রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করেছেন ড. কামাল হোসেন—এ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা আগামী সংসদ নির্বাচন বানচালে করা ষড়যন্ত্রের অংশ।

বুধবার টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভার এসব কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ৭ দফার মতো অযৌক্তিক দাবি উত্থাপন করেছে ঐক্য ফ্রন্ট।

তিনি বলেন,অসাংবিধানিক এসব দাবি কখনোই মেনে নেয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন,ঐক্যফ্রন্টের মঞ্চে ড. কামাল হোসেন থাকলেও এর পেছনে রয়েছেন তারেক রহমান।

ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্য ফ্রন্টের নেতা হিসেবে নয় অপরাধী হিসেবেই মইনুলকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি সতর্ক করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ