আগামী নির্বাচন নিয়ে এখন আর কোনো দ্বিধা-সংশয় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে এরপরেও নির্বাচনে তারা না এলে ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত রয়েছে জাপা।
শরিবার সকালে নির্বাচনকে সামনে রেখে দলের ডিজিটাল প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এরশাদ জানান, শিগগিরই দলের প্রার্থী মনোনয়ন বোর্ড গঠিত হবে।
গত সপ্তাহে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেও শনিবার সকালে বলেন ভিন্ন কথা। তার মতে, এখন আর নির্বাচন নিয়ে কোনো দ্বিধা-সংশয় নেই।
এরশাদ জানান, নির্বাচনকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি নিচ্ছে জাপা। শিগগিরই গঠিত হবে দলীয় প্রার্থী মনোনয়ন বোর্ড গঠন।
তিন আরো বলেন, নির্বাচনে বিএনপি অংশ না নিলে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা।
বনানীর নিজ কার্যালয়ে নির্বাচন কেন্দ্রীক ডিজিটাল প্রচারণার উদ্বোধন করে এরশাদ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের কাছে তার শাসন আমলের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।
জাপা চেয়াম্যান দাবি করেন, তার দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।