সংসদ ভেঙে-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে চট্টগ্রামে জনসভা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
চট্টগ্রামে জনমত গঠন কর্মসূচির দ্বিতীয় জনসভায় বন্দর নগরীর নূর আহমদ সড়কে এ কথা বলেন ফ্রন্টের নেতারা।
জনসভায় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
দাবি না মানলে ভবিষ্যতে বিচার করা হবে বলেও জানান তিনি।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন করতে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শনিবার বিকালে নগরীর নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ জনসভা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মইন খান, ডা. জাফরুল্লাহসহ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভা থেকে ঐক্যফ্রন্টের সাতদফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
সংসদ ভেঙে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানান ফ্রন্টের অন্যান্য নেতারা।
আর এ দাবি আদায় করতেই এ জনসভা করা হচ্ছে বলে জানান তারা।
জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির প্রতির সমর্থন জানিয়ে ফ্রন্টের প্রথম জনসভায় সিলেটের জনগণ গণ রায় দিয়েছেন বলেও সভায় বলেন বক্তারা।
এর আগে সমাবেশে যোগ দিতে সংগঠনের নেতারা সকালে চট্টগ্রামে পৌঁছে হজরত আমানত শাহর মাজার জিয়ারত করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: