সরকার নির্বাচনে ব্যাপক আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার করবে আর এর মাধ্যমেই তারা ভোট জালিয়াতির নীল নকশা করছে- এমন অভিযোগ করেছে বিএনপি।
রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার লোক দেখানো সংলাপ করেছেন।
সীমিত আকারে ইভিএম ব্যবহারের কথা বললেও নির্বাচন কমিশন এটি ব্যাপক হারে ব্যবহারের পাঁয়তারা করছে বলে জানান তিনি।
ইভিএম নিয়ে সিইসি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন— ভোট জালিয়াতির নীল নকশা বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীর এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: