জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ২ নভেম্বর ঢাকায় জনসভা করবে—বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে জনসভা অনুষ্ঠিত হবে। এ জন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। এ দুই জায়গার যেখানেই অনুমতি পাওয়া যাবে সেখানেই জনসভা করা হবে।
২ নভেম্বর বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে এ সমাবেশ হবে বলে জানান তিনি।
এর আগে সিলেট ও চট্টগ্রামে জনসভা করে নতুন এই জোট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: