বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতেই তার প্রতি এমন আচরণ করা হচ্ছে—এ মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পরবর্তী অনুষ্ঠান থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই এ রায় সরকারেরই ইচ্ছার প্রতিফলন বলে এ অভিমত ব্যক্ত করেন ফখরুল।
এই রায় বিএনপি প্রত্যাখ্যান করছে বলে জানান তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া নিম্ন আদালতের ৫ বছরের সাজার বিরুদ্ধে দুদকের করা রিভিউশন আবেদন গ্রহণ করে তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।