ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিবসহ ১৬ সদস্য সংলাপে অংশ নিবেন।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আসম আবদুর রব।
কে যাবেন আর কে যাবেন না এ নিয়ে প্রতিনিধি দল চূড়ান্ত করতে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।
উল্লেখ্য, সংকট সমাধানে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টায় আগামী ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের দপ্তরর সম্পাদক আব্দুল সোবহান গোলাপ।